২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগী

প্রকাশিত: ২ অক্টোবর ২০২১, ২:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
রাজশাহীর মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগী
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর মোহনপুরে ঠান্ডা-গরম আবহাওয়ার কারণে হঠাৎ করেই জ¦র, ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর ভিড় বেড়েছে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোহনপুর উপজেলায় গত দুই সপ্তাহ ধরে বিরাজ করছে বৈরী আবহাওয়া। দিনে প্রচণ্ড গরম, রাতে ঠান্ডা, আবার মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এসব রোগের প্রকোপ বেড়েছে। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় রুবেল হোসেনের সাথে। তিনি বলেন, ‘আমার ছেলে হঠাৎ করে খাওয়া-দাওয়া ছেড়ে দেয়, কান্নাকাটি করে, খেলাধুলা করছিল না, শরীর দুর্বল হয়ে পড়ে। পরে এখানে নিয়ে এলে, চিকিৎসক জানান নিউমোনিয়া হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা আবদুল মান্নান নামের এক ব্যক্তি বলেন, হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয় তাঁর, এর সঙ্গে পেটব্যথা, শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ায় বাধ্য হয়ে হাসপাতালে এসেছেন তিনি।

মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার বলেন, রোগীর চাপ এত বেশি যে, চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। জ¦র, ডায়রিয়া এবং শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত বেশি। মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো: জাহিদুর রহমান জাহিদ বলেন, এক সপ্তাহ ধরে রোগীর চাপ বেড়েছে। জ¦র, সর্দি, ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ভর্তি রোগীর পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

তবে হাসপাতালে ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, হঠাৎ করেই জ¦রের রোগী বেড়েছে। এর মূল কারণ আবহাওয়া পরিবর্তন, হঠাৎ প্রচণ্ড গরম, ঠান্ডা, আবার বৃষ্টি হচ্ছে। এতে ছোট শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এর মধ্যে কিছু শিশুর নিউমোনিয়া লক্ষ করা যাচ্ছে। জ¦রের প্রকোপ বেশি, আর ডায়রিয়ার প্রকোপ হঠাৎ গরমের কারণে বেড়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবাগ্রহীতাদের নিরাপদ বা ফুটানো পানি পানের পরামর্শ দিতে নির্দেশ দেয়া হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন