সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালে থেকে দুই লাখ টাকাসহ ২৪ জুয়াড়ি গ্রেফতার

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার নগদ দুই লাখ টাকাসহ ২৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আবদুর রশিদ (৪০), সেলিম রেজা বিষু (৩৪), বেলাল হোসেন (৪০), মোতাহার হোসেন (৪৬), মনিরুল ইসলাম (৪০), দীপক রায় (৩২), সোহেল রানা (৩৩), মো. রবিউল (৩৮), আকবর আলী (৪৩), কাজী ছোটন (৪৬), আবু হেনা মোস্তফা কামাল (৪৭), হাবিবুর রহমান (৫৫), মো. গিয়াস (৪০), মো. মুন্না (৪৫), মো. তসলিম (৪৬), খোকন (৪৬),

সামিউল ইসলাম জনি (৩২), রঞ্জন অধিকারী (৪৭), জাফর ইকবাল (৩৬), মনিরুল ইসলাম (৩৬), পিংকু (৩৫), মনির হোসেন (৪৮), উজ্জল হোসেন (২৬) এবং আবদুল মালেক(২৫)। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিরোইল বাস টার্মিনালের সিকদার হোটেলের পেছনে জুয়ার আসর বসে নিয়মিত। খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৩৩ সেট তাস, নগদ দুই লাখ ৬৩০ টাকা ও টাকা রাখার দুটি কাঠের বাক্সসহ ২৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এঁদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris