সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

ঢাবির ভর্তি পরীক্ষায় ১ আসনের বিপরীতে লড়বে ৪৫ জন

Paris
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় এবারের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মোট আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। যার বিপরীতে আসন রয়েছে ৭ হাজার ১৪৮টি। ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে গতকাল বুধবার দুপুর ১২টায় ভিসি অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের এসব তথ্য জানান ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। আগামী শুক্রবার (১ অক্টোবর) ‘ক’ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো এবারই ঢাকার বাইরে দেশের ৭টি বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচটি ইউনিটে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ‘ক’ ইউনিটে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, ‘খ’ ইউনিটে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৫ হাজার ৪৯৬ জন আবেদন করেছে। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৭ হাজার ১৪৮টি। এর মধ্যে ‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫টি, ‘খ’ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০টি, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ এবং ‘চ’ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে। ভিসি বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ওই সাতটি বিভাগীয় শহরে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে শিক্ষার্থীদের অর্থ এবং সময় লাঘব হবে। ভর্তি পরীক্ষার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris