সর্বশেষ সংবাদ
যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিএফইউজে নির্বাচন হাইকোর্টে স্থগিত

Paris
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ভোটার তালিকায় বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের এক সদস্যের করা রিটের শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে রিট আবেদন করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তীর্থ সলিল পাল।

তিনি বলেন, ভোটার তালিকায় আবেদনকারীর নাম নেই। এ কারণে নাম অন্তর্ভুক্ত চেয়ে তিনি রিট আবেদন করেন। আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করে তাকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না এ মর্মে রুল জারি করেছেন। শ্রম সচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris