সর্বশেষ সংবাদ
যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্বামী-সন্তান নিয়ে নতুনভাবে জীবন শুরু করতে চান জাপানি সেই নারী

Paris
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : স্বামী-সন্তান নিয়ে জাপানে গিয়ে নতুনভাবে সংসার করতে আগ্রহ প্রকাশ করেছেন নাকানো এরিকো। তবে এ বিষয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানে পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টির সুন্দর সমাধানের জন্য শরীফ ইমরান ও নাকানো এরিকো দম্পতিকে আজ বুধবার একসঙ্গে বসে আলোচনা করার জন্য অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এ দম্পতি ও তাদের দুই মেয়েকে নিয়ে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। শুনানি নিয়ে মুলতবি করে এ আদেশ দেন আদালত।

এরিকো স্বামী-সন্তান নিয়ে টোকিওতে গিয়ে নতুন করে সংসার করতে চাওয়ায় আবেদন শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আদালতে জাপানি মায়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আর বাবার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ফাওজিয়া করিম ফিরোজ ও মো. মোস্তাফিজুর রহমান। এ বিষয়ে এরিকোর আইনজীবী বলেন, আদালতের নির্দেশনায় ইমরান শরীফের আইনজীবীদের সঙ্গে বসেছিলাম। দুই শিশুর মায়ের পক্ষ থেকে আমরা তাদের প্রস্তাব জানিয়েছিলাম।

কিন্তু প্রস্তাবের বিষয়ে তাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এরিকো চান সব কিছু ভুলে স্বামী-সন্তান নিয়ে জাপানে গিয়ে নতুন জীবন শুরু করতে। এর আগে হাইকোর্টের নির্দেশনায় ১৭ সেপ্টেম্বর থেকে গুলশানের ভাড়া ফ্ল্যাটে দুই শিশুর সঙ্গে দিনে বাবা ও রাতে মা থাকছিলেন। ওইদিন আদালত শিশুদের জন্য মঙ্গল হয় এবং দেশের ভাবমূর্তি রক্ষায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য উভয় পক্ষের আইনজীবীকে একটি সুন্দর সমাধান খুঁজতে বলেছিলেন। একইসঙ্গে ২৮ সেপ্টেম্বর শুনানির দিন ঠিক করেন আদালত।


আরোও অন্যান্য খবর
Paris