সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী নগরীতে কর্মীর ছুরির আঘাতে ছাত্রলীগ নেতা আহত!

Paris
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : বাগবিতণ্ডার জের ধরে কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগান। গতকাল মঙ্গলবার নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, সকাল থেকে ছাত্রলীগের নানা কর্মসূচি ছিল। তরিক নামের এক ছাত্রলীগের কর্মীর সঙ্গে রিগানের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে তরিক রিগানকে ছুরিকাঘাত করেন। সূত্র আরো জানায়, বেলা ১১টার দিকে মহানগর অফিসের সামনে ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তরিক।

এ সময় তাকে চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়া হয়। রিগান বিকেলে তরিকের এলাকায় গেলে তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারিককে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris