সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

৫ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

Paris
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলায় জামিনের মেয়াদ আরও এক বছর বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার মানহানির অভিযোগে ঢাকার তিনটি ও নড়াইলের একটি মামলায় খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কুমিল্লায় নাশকতার অভিযোগে করা মামলায় গত সোমবার বেগম জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মোহাম্মদ কামরুজ্জামান মামুন।


আরোও অন্যান্য খবর
Paris