সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি

Paris
Update : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, যতক্ষণ পর্যন্ত টিকাদানের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা (৭৫ লাখ) পূরণ না হবে ততক্ষণ টিকাদান কর্মসূচি চলবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন চলছে। কোথাও যদি লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে আজ বুধবার এ কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টিকাদান কর্মসূচিও চলবে। মঙ্গলবারের এই বিশেষ ক্যাম্পেইনে টিকাকেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি অপেক্ষাকৃত কম- এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত প্রতিটি টিকাই মানসম্মত। ফলে এ টিকার মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির ৮/এ সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট সংলগ্ন টিকাকেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

দেশে গতকাল মঙ্গলবার ফাইজারের যে ২৫ লাখ টিকা এসেছে সেগুলো কারা পাবেন জানতে চাইলে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, দেশের নাগরিকরাই এ টিকা পাবেন। তবে যেসব দেশে ফাইজারের টিকা ছাড়া যাওয়া যায় না সেসব দেশের প্রবাসী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে বলে তিনি জানান। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেবরিনা ফ্লোরা প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris