সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

৪ অপহরণকারীকে হত্যা করে প্রকাশ্যে ঝুলিয়েছে তালেবান

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে অপহরণের অভিযোগে ৪ জনকে হত্যা করে তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়েছে তালেবান। নিহতদের বিরুদ্ধে এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণের অভিযোগ আনা হয়েছে। শনিবার হেরাতের ডেপুটি গভর্নর শের আহমাদ আম্মার জানান, অন্যান্যের শিক্ষা দিতেই তাদের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, তালেবানের নিরাপত্তারক্ষীরা অপহরণকারীদের অবস্থান শনাক্তের পর দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় তারা নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হেরাত শহরের কেন্দ্রে ক্রেনে করে তাদের মরদেহ ঝুলিয়ে রাখা হয়। এর আগে বৃহস্পতিবার, আফগানিস্তানে মৃত্যুদণ্ড ও হাত কাটার মত শাস্তি ফের চালু করা হবে বলে জানায় তালেবান।


আরোও অন্যান্য খবর
Paris