সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

মহান মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছেন শিল্পী সমাজ : খাদ্যমন্ত্রী

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ প্রতিনিধি : একাত্তরে মহান স্বাধীনতা সংগ্রামে এদেশের শিল্পীসমাজ নাটক, গান, ছড়া আর কবিতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তাঁরা আমাদের মুক্তিযুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গত শনিবার রাতে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অপসংস্কৃতির চর্চা আর মাদক থেকে যুব সমাজকে রক্ষায় এখনই পদক্ষেপ নিতে হবে। যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে সুষ্ঠ মননশীল আর সৃজনশীল কাজে তাদের যুক্ত রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, শিল্পকলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান প্রশ্নাতীত। তিনি ভীষণ শিল্পমনা ছিলেন। শিল্পীদের খুব কদর করতেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসনাও সংস্কৃতির উন্নয়নে অবদান রেখে চলেছেন। বর্তমান সরকার দেশের শিল্পকলাকে বিকশিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। আজকের এই গুণিজন সন্মাননা আমাদের নিজের স্বকীয় শিল্পের বিকাশ ও মননশীলতার চর্চাকে আরো এগিয়ে নেবে। পরে মস্ত্রী শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেলায় চার গুণিজনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০’ সম্মাননা প্রদান করেন। এছাড়াও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে এ সম্মাননা দেয়া হয়।

শিল্পী সন্মাননা প্রাপ্তরা হলেন-মো: আব্দুল মান্নান(কণ্ঠসংগীত), প্রাণতোষ সাহা (যন্ত্রশিল্প), মো: খাদেমুল ইসলাম (নাট্যকলা) এবং খসরু চৌধুরী (সংস্কৃতি গবেষক)। এছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে গয়েশপুর থিয়েটার সম্মাননা প্রাপ্ত হয়। জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. শাবিন শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার কে,এম মামুন খান চিশতি, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকার।


আরোও অন্যান্য খবর
Paris