সর্বশেষ সংবাদ
যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

হাজিরা দিতে কুমিল্লার আদালতে মামুনুল

Paris
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : একটি মামলায় হাজিরা দিতে মাওলানা মামুনুল হককে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা ৫০মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টায় শুনানি শেষ হয়। জানা যায়, কুমিল্লার চান্দিনার জোয়াগে গত বছরের ১৫ ও ১৬ ডিসেম্বর একটি ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিনা অনুমতিতে অবস্থান করাসহ বক্তব্য রাখেন মামুনুল হক। এ ঘটনায় মামুনুলকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই মামলায় হাজিরা দিতে তাকে আদালতে নেওয়া হয়েছে।

তার সঙ্গে হাজিরা দিতে আসেন খালেদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তি। তিনিও এ মামলার আসামি। সেখানে কুমিল্লা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭ নম্বর আমলি আদালতের বিচারক ইরফানুল হক চৌধুরী শুনানি করেন। কুমিল্লা আদালতের ভারপ্রাপ্ত পিপি নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী ২৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। মামুনুল হক ওই সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। তার নাশকতা করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।


আরোও অন্যান্য খবর
Paris