সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

মাদক সেবনের দায়ে শিক্ষকসহ দু’জনের কারাদণ্ড

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক সেবনের দায়ে সৈয়দ সাইফুল ইসলাম (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষকসহ দুইজনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ফুলবাডী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজ উদ্দিন এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম উপজেলার উত্তর সুজাপুর গ্রামের সৈয়দ জাহেরুল ইসলামের ছেলে। তিনি ফুলবাড়ী দুরুসসুন্নাহ ফাজিল মাদ্রাসার সহকারী মৌলভী। এছাড়াও তিনি পৌর এলাকার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্টার।

অপর সাজাপ্রাপ্ত হলেন, পৌর এলাকার চকচকা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে রুবেল (৩০)। ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে পৌর এলাকার সুজাপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদক সেবনরত অবস্থায় মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম ও রুবেলকে আটক করা হয়।

পরে মাদ্রাসা শিক্ষক সৈয়দ সাইফুল ইসলামকে সাতদিনও রুবেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে ফুলবাড়ী দারুসসুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এমএস শাহাদুতুল্লাহ বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris