২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মহানগরীতে ৮ জুয়ারি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১, ৬:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
রাজশাহী মহানগরীতে ৮ জুয়ারি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৮ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ হেলাল উদ্দিন বেলাল (৩৫), মোঃ সাবজুল (৩২), মোঃ মামুন(৩৬), মোঃ সাজ্জাদ (৪৫), মোঃ নয়ন (৩০), মোঃ তাইজুল (৪০), মোঃ হাসান (৩০) ও মোঃ আঃ রশিদ (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার উত্তর বালিয়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন