সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

Paris
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে মাতৃভূমিতে বিনিয়োগের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের লাগার্ডিয়া বিমান বন্দরের ম্যারিওট হোটেলে নাগরিক সংবর্ধনা শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনারা বাংলাদেশি প্রবাসীরা মার্কিন নাগরিকদের পাশাপাশি দেশে বিনিয়োগ করতে পারেন। তিনি বলেন, সরকার দেশের এবং বিদেশি বিনিয়োগকারীদের বিভিন্ন উদ্দীপনা প্যাকেজ ও অন্যান্য সুবিধা দিচ্ছে। সারাদেশে স্থাপন করা হচ্ছে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল।

প্রবাসী বাংলাদেশি এবং আমেরিকানরা এ থেকে লাভবান হতে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। প্রবাসীরা এতে আরও সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাইকে ভালো সুযোগ দিচ্ছি। প্রবাসীদের আরও সুবিধা (অন্যদের তুলনায়) দেওয়া হচ্ছে। সুতরাং এ সুযোগটি গ্রহণ করতে পারেন এবং বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে হেলসিঙ্কি হয়ে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান প্রধানমন্ত্রী। এখানে সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে রোববার সকালে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন তিনি। ১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris