সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বিলনেপাল পাড়ার মোঃ তাইজুল ইসলামের ছেলে মোঃ সামিউল ইসলাম(২৮)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পবা থানার বাগধানী ব্রীজ মোড় সুইচ গেট সংলগ্ন এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১২ টার দিকে পবা থানার বাগধানী ব্রীজ মোড় সুইচ গেট সংলগ্ন এলাকায় মোঃ তাইজুল ইসলামকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris