সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্তের হার ৪.৫৪ ভাগ

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ও শনাক্ত রোগীর সংখ্যা কমছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৫৪ শতাংশ। ফলে টানা চারদিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। এর আগে প্রায় সাড়ে ছয় মাস পর মঙ্গলবার ৫ শতাংশের নিচে নেমে আসে করোনা রোগী শনাক্ত। তখন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। বুধবার শনাক্তের হার হয় ৪ দশমিক ৭৯ শতাংশ। এরপর গত বৃহস্পতিবার শনাক্তের হার হয় ৪ দশমিক ৬১ শতাংশ।গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ১৪১টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ১৪১টি। এ পর্যন্ত মোট ৯৫ লাখ ৭৯ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩৩ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ১৮ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রুবেদ আমিন করোনা পরিস্থিতি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন, বর্তমানে করোনা সংক্রমণ ক্রমেই কমছে। স

্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে পুরুষ ১৮ এবং নারী ১৩ জন। এ সময়ের মধ্যে ঢাকায় ১৬, চট্টগ্রামে ৮, রাজশাহীতে ২, খুলনায় ১, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে বিভাগে ১ জন মারা গেছেন। তবে বরিশালে কারও মৃত্যু হয়নি। গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরোও অন্যান্য খবর
Paris