সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

এ বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : করোনা মহামারির কারণে এ বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশে থেকেই পদক ও সনদ গ্রহণ করবেন। বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, মহামারির পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে।

এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে। আগামী ৪ঠা অক্টোবর থেকে ১১ই অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris