সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

অধিভুক্ত কলেজগুলোর নাম থেকে ‘বিশ্ববিদ্যালয়’ শব্দ প্রত্যাহারে নির্দেশ

Paris
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোর নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দের ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটগুলোতে সংশ্লিষ্ট কলেজের নামের পাশাপাশি তাদের ব্যবহৃত সাইনবোর্ড, বিভিন্ন ব্যানার, কলেজ প্যাড, শিক্ষকদের ভিজিটিং কার্ডসহ বিভিন্ন প্রকাশনায় ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ নাম ব্যবহার করছে। যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত রেগুলেশন পরিপন্থী।

এই পরিস্থিতিতে আদেশে সংশ্লিষ্ট কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউটগুলোকে উল্লিখিত কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদেশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানের সাইনবোর্ড, পাছি ও অন্যান্য প্রকাশনা থেকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ শব্দটি প্রত্যাহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের স্নাতকোত্তর শিক্ষার ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন এবং রেজিস্টারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রসঙ্গত, দেশের বিভিন্ন অনার্স-মাস্টার্স স্তরের কলেজের সাইনবোর্ড ব্যানার এবং প্রচারপত্রে কলেজের মূল নামের সঙ্গে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ সংযুক্ত করা হয়। অনেক আগে থেকেই বিষয়টির সমালোচনা করে আসছিলেন সংশ্লিষ্ট মহল।


আরোও অন্যান্য খবর
Paris