সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

সারাদেশে তাৎক্ষণিক ভূমি অফিস পরিদর্শন করবে সংসদীয় কমিটি

Paris
Update : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : তাৎক্ষণিক দেশের যে কোনো সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করবে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। প্রয়োজনে কমিটি সেবাগ্রহীতাদের সঙ্গে গণশুনানি করবে। এ জন্য সংসদীয় স্থায়ী কমিটিকে এ বিষয়ে সহযোগিতা দিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিতে গত বুধবার ভূমি মন্ত্রণালয় থেকে বিভাগীয় কমিশনারদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়, গত ৯ সেপ্টেম্বর তারিখ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠকে সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন সম্পর্কিত পর্যবেক্ষণ দেওয়া হয় যে- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাৎক্ষণিক যে কোনো এসি (ল্যান্ড) অফিস/তহশিল অফিস পরিদর্শন করবেন।

প্রয়োজনে অংশীজনের সাথে পাবলিক হেয়ারিং করবেন। এই বিষয়ে সংশ্লিষ্ট অফিস কমিটিকে সহযোগিতা প্রদান করবেন। চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায়, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংশ্লিষ্ট বিভাগের আওতাধীন সব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন ও অংশীজনের সঙ্গে গণশুনানি কার্যক্রমে সহযোগিতা দিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো।ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), হাবিবর রহমান (বগুড়া-৫), শাহজাহান মিয়া (পটুয়াখালী-১), মো. একাব্বর হোসেন (টাঙ্গাইল-৭), মো. আনোয়ারুল আজিম (আনার) (ঝিনাইদহ-৪), নেছার আহমদ (মৌলভীবাজার-৩), উম্মে ফাতেমা নাজমা বেগম (মহিলা আসন-১২) ও মো. আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২)।


আরোও অন্যান্য খবর
Paris