সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী মহানগরীতে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে একটি বাসে যাত্রীবেশে ১৪ হাজার পিস ইয়াবা পাচারের সময় আল আমিন (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সাথে জড়িত বলে র‌্যাবে পক্ষ থেকে জানানো হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে নগরীর বিমানবন্দর থানার বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আল আমিন নগরীর শিরোইল কলোনির তিন নম্বর গলি এলাকার মো. আবদুস সালামের ছেলে। গতকাল বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীবেশে রাজশাহী থেকে তানোরগামী লোকাল বাসে করে ১৪ হাজার পিস ইয়াবার চালান নিয়ে যাচ্ছিলেন ওই যুবক।

গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাবে মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে প্লাস্টিকের ১৪টি প্যাকেট থেকে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য প্রায় ৪২ লাখ টাকা বলে জানায় র‌্যাব। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে ইয়াবার চালানটি কক্সবাজার থেকে এসেছে। লকডাউনের সময় ইয়াবাগুলো কক্সবাজারেই রাখা হয়েছিল। সম্প্রতি এসব ইয়াবা নাটোরে আসে। সেখান থেকে পরে রাজশাহীতে নিয়ে আসা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী আল আমিনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris