সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

সৌদিতে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

Paris
Update : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সৌদি আরবে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. তামজিরুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। গতকাল বুধবার সকালে যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম রিয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তামজিরুল ইসলাম উপজেলার যশরা ইউনিয়নের কোর্শাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় মো. দুলাল উদ্দিনের বড় ছেলে।

ইউপি চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম রিয়েল বলেন, গত সোমবার সৌদির জিদান বিমানবন্দর এলাকায় কাজে যান তামজিরুল। সেখানে পতাকা ও লাইট সেটিংয়ের জন্য কোমরে বেল্ট বেঁধে উঁচুতে ওঠেন। এ সময় হঠাৎ বেল্ট ছিঁড়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবা দুলাল উদ্দিন বলেন, আমার ছেলে জমি বন্ধক রেখে কয়েক লাখ টাকা খরচ করে ২০১৭ সালে সৌদি আরবের জিদান শহরে যায়। সে জিদান বিমানবন্দরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করত।


আরোও অন্যান্য খবর
Paris