সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী মহানগরীতে অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষিকা মায়া রাণীকে হত্যা

Paris
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কুমারপাড়া ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে মায়া রাণী ঘোষ নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী বাড়িতে একাই বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ ও সিআইডির তদন্ত দল সুরতহার রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মায়া রাণী ঘোষ সর্বশেষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেখান থেকে তিনি অবসরে যান। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে একই এলাকায় বসবাস করা পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো ও মুখ বাঁধা অবস্থায় নিথর দেহ পড়ে আছে।

পরে তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসেন। পরে পুলিশ ও সিআইডি ঘটনা তদন্তে মাঠে নামে। বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ঘরের মেঝেতে তার লাশ পাওয়া গেছে। তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন পাওয়া যায়নি। এ থেকে ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করে এসব নিয়ে যাওয়া হয়েছে। ওসি আরও বলেন সকাল ১০টার দিকে ঘোষ তার বাড়িতে দুধ দিয়ে আসে। এরপর পরই ভাড়া নেয়ার জন্য দুইজন লোক ওই বাড়িতে এসেছিলো বলে ওই ঘোষ পুলিশকে জানিয়েছে। নিহত নারীর পালিত মেয়ে, তার স্বামী ও ওই ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris