২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
পুঠিয়ায় মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় ৩০ লিটার চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে উপজেলা সদর এলাকার কৃষ্ণপুর আদিবাসী পল্লীর মৃত মদন সরকারের স্ত্রী মাদক ব্যবসায়ী রুপা সরকার ও তার ছেলে উজ্জল সরকার এবং নাটোর জেলার সিংড়া সদর এলাকার রেফাতুল্লাহ এর ছেলে রফিক।

গতকাল সোমবার বিকেলে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে চোলাই মদসহ তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটার মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন