সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বাগমারায় মাদকসহ দুইজন গ্রেফতার

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বীরকুৎসা দক্ষিনপাড়ার ফরিদুর রহমানের ছেলে সৌরভ হোসেন (২০) এবং আনিসুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২০)। গত রোববার রাতে বীরকুৎসা কুঁচামারা ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

জানা যায়, বীরকুৎসা রেলস্টেনের অদুরেই কুঁচামারা ব্রীজ এলাকায় প্রতি রাতেই মাদকের আসর বসে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে সৌরভ ও রবিউল নামের দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, আদালতের মাধ্যমে সোমবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris