সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দেশে চার মাস পর করোনায় সর্বনিম্ন মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর আগে গত ২৭ মে এর চেয়ে কম ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে গত চার মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হলো। এই ২৬ জনকে নিয়ে দেশে করোনায় সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৭ হাজার ২৫১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৫৫ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৫ জন। তাদের নিয়ে মোট ১৫ লাখ তিন হাজার ১৯৬ জন সুস্থ হলেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৮০০টি আর পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৩১টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট ৯৪ লাখ ৬৫ হাজার ৮৭টি নমুনা পরীক্ষা হয়েছে।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৮৬ হাজার ৩১৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৭৮ হাজার ৭৭২টি। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার পাঁচ দশমিক ৬৭ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭৬ শতাংশ।


আরোও অন্যান্য খবর
Paris