সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

পাকিস্তান থেকে জঙ্গিবিমান কেনার পরিকল্পনায় আর্জেন্টিনা

Paris
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : পাকিস্তানের কাছ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তান টুডে এ খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানের কাছ থেকে এসব জঙ্গিবিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে এ বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে এর অর্থ এই নয় যে, চুক্তিটি চূড়ান্ত হয়েছে কারণ আর্জেন্টিনা এখনো এটি সই করে নি। অবশ্য, দেশটি পাকিস্তান থেকে জঙ্গিবিমান কিনতে চায়- সেটি পরিষ্কার। গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে জঙ্গিবিমান কেনার চেষ্টা করে আসছে কিন্তু অর্থের ঘাটতি অথবা ব্রিটেনের আপত্তির কারণে তা হয় নি।

সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে জঙ্গিবিমান কেনার প্রচেষ্টা আটকে দিয়েছিল ব্রিটেন। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী অহংকার’ বলে মন্তব্য করেছিলেন। জেএফ-১৭ থান্ডার বিমান হচ্ছে চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনের মাল্টি রোল যুদ্ধবিমান। এ বিমান ইন্টারসেপশন, গ্রাউন্ড অ্যাটাক, জাহাজে হামলা ও নজরদারির কাজে ব্যবহার করা যায়। বিমানটির শতকরা ৪২ ভাগ চীনে তৈরি আর বাকিটা পাকিস্তানে। তবে চূড়ান্তভাবে অ্যাসেম্বলির কাজ পাকিস্তানেই হয়।


আরোও অন্যান্য খবর
Paris