সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

অনলাইন নিলামে ১ রুপির কয়েন ১০ কোটিতে বিক্রি

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : ভারতে হওয়া একটি অনলাইন নিলামে ১ রুপির একটি কয়েন ১০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। কয়েনটির বয়স ১৩৬ বছর। শত বছরেরও বেশি এই কয়েনটি পরিধিতে ভারতের বর্তমান ১ রুপির কয়েনের চেয়ে কিছুটা বড়। এর এক পিঠে খোদাই করা আছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি, অপর পিঠে ইংরেজি অক্ষরে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’। তবে অ্যান্টিক এই কয়েনটির ক্রেতা ও বিক্রেতা উভয়ের নাম গোপন রাখা হয়েছে। জানা যায়, ইন্টারনেটের একটি পুরনো মুদ্রা কেনা-বেচার সাইটে কয়েনের ছবি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক।

এরপরই কয়েনটি কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে। প্রাচীন মুদ্রা বিশারদদের অনুমান, ভারতে ব্রিটিশ শাসনামলে ১৮৮৫ সালে মুম্বাইয়ে তৈরি করা হয়েছিল এই কয়েনটি। তার ৯ বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন এসেছিল। ব্রিটিশশাসিত ভারতের মুদ্রায় রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছিল সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’। নিলামে ওঠা কয়েনটি সেই সময়কালের। এর আগে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের ১৯৩৩ সালের একটি কয়েন এক কোটি ৮৯ লক্ষ ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৮ কোটি রুপির সমান। সূত্র: আনন্দবাজার।


আরোও অন্যান্য খবর
Paris