সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগরীতে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার, ১ জন আটক

Paris
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে দুই ঘন্টার মধ্যে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার করেছে এবং চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী হলো মোঃ আকতারুল ইসলাম (২১)। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বিদিরপুর বসন্তগেদা গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইজিবাইক চালক মোঃ শাজাহান গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২১ রাত ১০.৩৫ টায় উপশহর নিউমার্কট এলাকায় যাত্রী নামিয়ে রাস্তার উপর ইজিবাইকটি রেখে সে চা স্টলে চা খেতে যায়। চা খেয়ে এসে দেখে তার ইজিবাইকটি নেই। তাৎক্ষনিকভাবে সে উপশহর নিউমার্কেট পুলিশ ফাঁড়িতে ঘটনাটি জানায়। পরবর্তীতে অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ শাহীনুর রহমান এবং এটিএসআই মোঃ মোনায়েম হোসেন ও তাদের টিম ইজিবাইকটি উদ্ধার অভিযানে নামে।

একপর্যায়ে বোয়ালিয়া থানার ঐ টিম রাত ১.১৫ টায় সপুরা ছয়ঘাটি মোড় এসএস ট্রেডিং এর সামনে সন্দেহজনক একটি ইজিবাইক দেখতে পায়। পরবর্তীতে চালক এসে তার চুরি যাওয়া ইজিবাইকটি সনাক্ত করে। এসময় পুলিশ চুরির অভিযোগে মোঃ আকতারুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris