২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গ্রেফতার হলেন হেফাজত নেতা রিজওয়ান

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১, ৫:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
গ্রেফতার হলেন হেফাজত নেতা রিজওয়ান
বিজ্ঞাপন

এফএনএস : হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, জাতীয় মসজদি বায়তুল মোকাররমের ঘটনায় হেফাজতের যেসব নেতা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। তাকে রিমান্ডে নেওয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন