সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহী নগরীর হোটেলে ৭ নারীসহ মানবপাচার চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার স্বর্ণকারপট্টির ‘ওয়েলকাম’ আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। অভিযানে বিভিন্ন যৌন-সামগ্রীসহ মানব পাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গতকাল শুক্রবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এই তথ্য জানানো হয়। আটকরা হলেন, রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকার আবেদ সরকারের ছেলে আমিনুল (৩৮), মহানগরের দরগাপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে আসাদ আলী ওরফে সুজন (২৮), একই এলাকার বাবলুর রহমানের ছেলে স্বাধীন (২৮),

মহানগরের হোসেনীগঞ্জ এলাকার মৃত মাজদার রহমানের ছেলে গোলাম রাব্বানী ওরফে বাপ্পি (৩৫), নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিজবাড়ি এলাকার মৃত শিশিন চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩২), রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে শহিদুল (২২), রাজশাহীর বেলপুকুর এলাকার ছত্রগাছা এলাকার একরামের ছেলে মোখলেছুর রহমান (৪৮), নারায়নপুর এলাকার সাহাদ আলীর ছেলে নসিব আলী (২৫) ও মহানগরের হাদির মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে শাহিন আলী (৩৩)। এ ছাড়া আরও সাতজন নারী সদস্য আটক হয়েছেন। র‌্যাব-৫ সদস্যরা অভিযানের সময় এই মানবপাচার চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের যৌনসামগ্রী উদ্ধার করেছে।

এ ছাড়া ১০০টি ভিজিটিং কার্ড, ২১টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানায়, আটককরা একটি বড় মানব পাচারকারী চক্রের সদস্য। তারা নারী ও পুরুষ পাচার করে। এ ছাড়া তাদেরকে দিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করায়। গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার সাহেববাজার স্বর্ণকারপট্টিতে থাকা হোটেল ওয়েলকাম আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। ওই হোটেলের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার সকালে তাদেরকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris