সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দুর্গাপুরে নকল প্রসাধনী তৈরীর কারখানার সন্ধান, ২ জন আটক

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নকল প্রসাধনী সামগ্রীর কারখানায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শ্রী বিশ্বজিৎ সরকার (২৮) ও শ্রী বিপ্লব সরকার (২৫)। তারা জেলার দুর্গাপুরের জয়কৃজষ্ণপুর এলাকার বলাই সরকারের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের নকল প্রসাধনীসহ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন- রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম। তিনি জানায়, অভিযান পরিচাল করে একটি ভেজাল ক্রীম তৈরির মেশিন, একটি হিট ম্যাশিন,

একটি ক্লীপ ও একটি টাইট মেশিন, white race whitening cream লেখা ৩০টি কাগজের প্যাকেটে ১৮০টি ভেজাল ক্রীম কোটা। ৪৮টি ভেজাল ক্রীম, নকল লতা হারবালের কাগজ, খালি কোটা দুই বস্তা, চার জার তরল কেমিক্যাল, দুটি গ্যাস সিলিন্ডার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ওসি হাশমত আলী বলেন, আটককৃতদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris