সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দিনাজপুরে ২ মসজিদে অভিযান জঙ্গি সন্দেহে ৪৭ জন আটক

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দিনাজপুর সদর ও বিরল উপজেলায় দুটি মসজিদে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে ৪৭ জনকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পৃথক দুটি আভিযানিক দল। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুঘণ্টাব্যাপী এ অভিযান পারিচালনা করা হয়। এসময় সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, ওই দুই মসজিদে দুদিন আগে ঢাকা থেকে তাবলিগ জামাত এসেছিল।

এটিইউর কাছে তথ্য ছিল, তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করতে তাবলিগ জামাতের নামে দিনাজপুর সদর উপজেলার মেদ্দাপাড়ায় বায়তুল ফালা জামে মসজিদ ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদে অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে দিনাজপুর পুলিশের সহযোগিতায় রাত ১২টা থেকে ২টা পর্যন্ত মসজিদ দুটিতে অভিযান চালানো হয়। এ সময় বায়তুল ফালা জামে মসজিদ থেকে ৩০ জন ও বিরল উপজেলার বিরল বাজার জামে মসজিদ থেকে ১৭ জনকে আটক করা হয়। আটকদের সঙ্গে থাকা বিছানাপত্রসহ যাবতীয় মালামাল জব্দ করেছে পুলিশ।

আটকের পর রাতেই তাদের দিনাজপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। বিরল বাজার জামে মসজিদের মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন জানান, রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে আসা তাবলিক জামায়াতের ১৭ জনকে আটক করে নিয়ে গেছে। এ সময় পুলিশ জানায়, তাদের কাছে তাবলিক জামায়াতের নামে জঙ্গি কার্যক্রম পরিচালনার তথ্য ছিল। এজন্য তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনোয়ার হোসেন গতকাল শুক্রবার সকালে বলেন, যাচাই-বাচাই না করে এ মুহূর্তে আমি কিছু বলতে পারবো না।


আরোও অন্যান্য খবর
Paris