সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতনের সম্পর্ক নেই : শিক্ষামন্ত্রী

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : অ্যাসাইনমেন্ট জমা নেয়ার সঙ্গে স্কুলের ফিসের (বেতন) কোনো সম্পর্কে নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই। গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বন্ধ থাকায় দীর্ঘদিন অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের ফি পরিশোধ করেনি। যা এখন অনেকের বোঝা হয়ে গেছে। ফি পরিশোধের জন্য হয়তো ইনস্টলমেন্টের মাধ্যমে বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে। আর যাদের সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই ফি পরিশোধ করা উচিত।

সেই ফির সঙ্গে অ্যাসাইনমেন্টের কোনো সম্পর্ক নেই এবং অ্যাসাইনমেন্টের সঙ্গে মিলানো ঠিক হবে না। তিনি বলেন, শুধু কোভিড বা ডেঙ্গুর জন্য নয়, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকেই শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বজায় রেখে চলা উচিত। স্বাস্থ্যবিধি মানা অভ্যাসে পরিণত করা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর-২ (মতলব) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন রুহুল, চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রনজিত কুমার রায় চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সুমনসহ জেলা আওয়ামী লীগ নেতারা।


আরোও অন্যান্য খবর
Paris