সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

উপজেলা চেয়ারম্যানদের নিরাপত্তা ইউএনওদের মতো দেয়ার নির্দেশ

Paris
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : উপজেলা নির্বার্হী অফিসারদের (ইউএনও) মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন। একইসঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিবর্তে উপজেলা পরিষদ কার্যালয় লিখতে নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আজমালুল হোসেন কিউসি, অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন জানান, ৭ সেপ্টেম্বর এ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। রুলে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ধারা ১৩(ক),১৩(খ) ও ১৩(গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছ।


আরোও অন্যান্য খবর
Paris