সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

চাকরি দেওয়ার প্রতিষ্ঠান খুলে কোটি টাকা আত্মসাৎ

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : প্রতিষ্ঠানের নাম ‘আস্থা গেটওয়ে লিমিটেড’। সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হলেও অর্থ হাতিয়ে নেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে জাল নিয়োগপত্র প্রদান করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। গত বুধবার রাজধানীর ভাটারায় ওই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তাররা হলেন- আস্থা গেটওয়ে লিমিটেডের চেয়ারম্যান মো. আল আমিন (৪৮) ও এমডি হারুনর রশীদ বাদল (৪৩)।

এসময় তাদের কাছ থেকে ইমেক্স ম্যানপাওয়ার রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ লিমিটেডের ২৪টি ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন চাকরি প্রার্থীদের আবেদন ফরম, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম, জীবন বৃত্তান্ত, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনসহ মোট পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। তিনি বলেন, গ্রেপ্তাররা ভুয়া কোম্পানি খুলে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছে।

তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দিত। এরপর আগ্রহীরা যোগাযোগ করলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। টাকার বিনিময়ে কখনো ভুয়া নিয়োগপত্র দিয়েছে এই চক্রটি। তারা দেশের চাকরিপ্রার্থী বিপুল পরিমাণ ভুক্তভোগীর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন।


আরোও অন্যান্য খবর
Paris