সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামীমা গ্রেপ্তার

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

আরা ডেস্ক : ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। দুপুরে রাসেল ও তার স্ত্রী শামীমার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম জানান, ইভ্যালির বিষয়ে একটি মামলা হয়েছে। ওই মামলার প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে র‌্যাব সদরদপ্তরে নেওয়া হচ্ছে।

র‌্যাবের সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের একটি আট তলা ভবনের পঞ্চম তলায় তারা থাকেন। অভিযান চলাকালীন রাসেল ও তার স্ত্রী শামীমাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে র‌্যাব। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনার কয়েক ঘণ্টা পরেই এই অভিযান শুরু হয়। এর আগে ই-কমার্স প্ল্যাটফর্ম ইভালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার আরিফ বাকের নামে এক গ্রাহক ইভ্যালির অনলাইন প্লাটফর্মে তিন লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি এবং তাকে অর্থও ফেরত দেওয়া হয়নি উল্লেখ করে গুলশান থানায় ওই মামলা করেন। থানার উপ-পরিদর্শক অনিন্দ্য তালুকদার জানান, আরিফ বাকের আজ দুপুর ১ টা ৩৫ মিনিটে গুলশান থানায় মামলা করেছেন। র‌্যাবের আইন ও মিডিয়া শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আমরা তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে অভিযান চালাচ্ছি।


আরোও অন্যান্য খবর
Paris