সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

ডেঙ্গু রোগীর সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৮২ জন রাজধানী ও বাইরের হাসপাতালে ৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪৭ ও বাইরের বিভিন্ন বিভাগে ২০০ জন ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৭৬১ জন। একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩৪ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৯ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৩ জন ভর্তি হন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন।

চলতি বছর এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি ১৫ হাজার ৬৫ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬, আগস্টে ৭ হাজার ৬৯৮ এবং ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৪ হাজার ৭০৯ জন রোগী ভর্তি হন। মোট ভর্তি রোগীর মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে ও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।


আরোও অন্যান্য খবর
Paris