সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

নাশকতার মামলায় নওগাঁর পৌর মেয়রসহ ৩ জন জেলে

Paris
Update : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় নওগাঁ পৌর মেয়রসহ বিএনপির তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-নওগাঁ পৌরসভা মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান (মিজান)।

আসামিপক্ষের আইনজীবী মিনহাজুল ইসলাম জানান, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। করোনার কারণে তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তারা তিনজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন।


আরোও অন্যান্য খবর
Paris