সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

দুর্গাপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদমান জমিতে প্রাচীর নির্মাণ

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদমান জমি দখল করে প্রাচীর নির্মাণ করেছে বিবাদী নাজিম উদ্দিন ও তার লোকজন। গত মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দুর্গাপুর উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়ার নাজিমউদ্দিন ও ভাড়া করা লোকজনের সহযোগিতায় প্রতিবেশী শফিকুলের বসত ভিটায় জোরপূর্বক টিনশেড দিয়ে প্রাচীর নির্মাণ করে। এরআগে শফিুকল রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিট্ট্রেট আদালতে ১৪৪ধারায় মামলা দায়ের করলে থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে সকল স্থাপনা তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

স্থানীয় ও মামলার অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার জেএলঃ ৪৬, দাগ নং ৪৬১২ বাড়ীর পার্শ্বে বের হওয়া রাস্তা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত সম্পত্তির মালিক শফিকুল ইসলাম। গত সপ্তাহে ওই জমি নিজেদের বলে দাবি করেন প্রতিবেশী নাজিম উদ্দিন ও তার লোকজন। পরে ওই বিষয় নিয়ে থানায় অভিযোগ হয়। তাতেও কোন সুরাহা না পেয়ে শফিকুল গত ৯ সেপ্টেম্বর রাজশাহী জেলা অতিরিক্ত ম্যাজিট্ট্রেট আদালতে ১৪৪ধারায় মামলা দায়ের করেন। পরে আদালত মামলাটি আমূলে নিয়ে গত ১২ সেপ্টেম্বর বিবাদমান ওই জায়গার ওপর ১৪৪ধারা জারি করেন। পরের দিন ১৩সেপ্টেম্বর আদালতের আদেশের পর দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে বিবাদমান ওই জমিতে সকল প্রকার স্থাপনা নিষেধাজ্ঞা জারি করে।

তারপরও আদালতের ১৪৪ধারা ভঙ্গ করে মামলার বিবাদী নাজিম উদ্দিন ও তার লোকজন গত ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাতে বিকেলে ওই বিবাদমান জায়গা টিনশেডের প্রাচীর নির্মাণ করেন। এদিকে, আদালতে ১৪৪ধারা জারির পর থেকে আসামীর হুমকিতে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদী শফিকুল ও তাঁর লোকজন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা নোটিস আমি উভয় পক্ষকে দিয়েছি। তারপরও সেখানে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সরেজমিন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris