সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

চারঘাটে ডেঙ্গু রোগী শনাক্ত, বাড়ছে আতঙ্ক

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

চারঘাট প্রতিনিধি : চারঘাটে জরিনা বেগম (৫৫) নামে এক নারীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। তিনি চারঘাট পৌরসভাধীন মিয়াপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট রবিউল ইসলাম জানান, ডেঙ্গু আক্রান্ত জরিনা বেগম ঢাকায় ছেলের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঢাকা থেকে জ্বর নিয়ে গত বৃহস্পতিবার বাড়িতে ফিরেন তিনি।

পরে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তার ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা এনএস-১ (নন–স্ট্রাকচারাল প্রোটিন-১) টেস্ট করলে ডেঙ্গু পজিটিভ আসে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, আক্রান্ত নারী চিকিৎসাধীন আছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট পর্যাপ্ত রয়েছে। নির্দেশনা দেওয়া আছে জ্বর নিয়ে চিকিৎসা নিতে এলেই তার এনএস-১ পরীক্ষা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে চারঘাট পৌর মেয়র একরামুল হক বলেন, প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে আলোচনা করা হয়েছে। মশার আবাস্থল ধ্বংস করতে ফগার মেশিন স্প্রে করার কাজ চলমান রয়েছে। লিফলেট, ব্যানার, ফেস্টুনে প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris