সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

করোনায় মৃত্যু-শনাক্তে গত সপ্তাহ ছিল অত্যন্ত স্বস্তির: স্বাস্থ্য অধিদপ্তর

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বিবেচনায় সামগ্রিকভাবে গত সপ্তাহটি অত্যন্ত স্বস্তিকর ছিল বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, গত এক সপ্তাহে এক লাখ ৮০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়। গত এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা ১৫ হাজার ২০০ জন। আগের সপ্তাহের তুলনায় তা ২৩ শতাংশ কম। তিনি বলেন, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহের তুলনায় মৃত্যুও প্রায় ৩৩ শতাংশ কমেছে।

গতকাল বুধবার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন। অধ্যাপক ডা. মো.নাজমুল ইসলাম বলেন, গত এক মাসের পরিসংখ্যানে দেখা গেছে সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী রয়েছে। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই। কারণ স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি আরও বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া তথা প্রতিবেশী দেশের তুলনায় খানিকটা স্বস্তিকর অবস্থায় রয়েছে বাংলাদেশ।

গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩০৩ জনের মৃত্যু হয়। একই সময়ে ভারতে দুই হাজার ১২২ জনের এবং বরাবরের মতো ইন্দোনেশিয়ায় সর্বোচ্চ সংখ্যক দুই হাজার ৪১৬ জন করোনা রোগীর মৃত্যু হয়। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মালদ্বীপ ও ভুটান। এ দুটি দেশে গত এক সপ্তাহে করোনায় কারও মৃত্যু হয়নি।


আরোও অন্যান্য খবর
Paris