সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

৩ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৩ নভেম্বর

Paris
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দেশের সরকারি তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর আগে দুই দফা এ পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গতকাল বুধবার গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি হ্রাস পাওয়ায় ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ ভর্তি পরীক্ষা আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ বছরই প্রথমবারের মতো প্রকৌশল সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এর আগেও গত ১২ জুন এ পরীক্ষা অনুষ্ঠানের কথা ছিল। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় পরে এ তারিখ পরিবর্তন করে পরীক্ষা গ্রহণের জন্য ১২ আগস্ট দিন ঠিক করা হয়। তবে ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে দুই দফায়ই পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। গুচ্ছ পদ্ধতির এ পরীক্ষা আগের মতোই হবে। তবে নম্বর কিছুটা কমানো হবে। সাধারণ প্রকৌশল বিভাগে ৫০০ নম্বর এবং স্থাপত্য বিভাগে অঙ্কনে ১০০-সহ ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আরোও অন্যান্য খবর
Paris