২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠির করবস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
ক্ষুদ্র জাতিগোষ্ঠির করবস্থান রক্ষার দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে প্রভাব খাটিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কবরস্থান দখলসহ হামলা, জুলুম, নির্যাতন ও অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর দুপুরে নিয়ামতপুর প্রেসক্লাবের সামনে উপজেলার চন্দননগর এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মানুষরা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। কর্মসূচীতে বক্তারা বলেন, স্থানীয় বসবাসকারী আদিবাসীরা বংশ পরম্পরায় এলাকার একটি খাস জমিতে মরদেহ সৎকার করে আসছিলেন। হঠাৎই সেই জায়গায় প্রভাবশালী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা সেই জমি দখলে নিয়ে মাটি কেটে পুরোনো অধিকাংশ কবরগুলো ধ্বংস করে দেয়।

এছাড়াও আদিবাসীদের কেউ মারা গেলে সেখানে সৎকারে বাধা দেয় তিনি। এতে সৎকার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির হাজারো পরিবার। তাই পূর্ব পুরুষের কবরস্থান রক্ষায় আন্দোলনে নেমেছের তারা। করবস্থান ফিরিয়ে দিতে সরকারের তথা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মানবন্ধনকারীরা। মানববন্ধনে চন্দননগর এলাকার প্রায় ৫ শতাধীক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ অংশ নেন। অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রনোদিত ও ভিত্তিহীন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন