সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর ছেলে রাজু গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার শিক্ষক নির্যাতন, অস্ত্র ও মাদক মামলার আসামি মেয়র মুক্তার আলীর ছেলে রাজু আহম্মেদকে মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি পিয়াদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, গত ৬ জুলাই আড়ানী পৌর বাজারে মনোয়ার হোসেন মঞ্জু নামের এক কলেজ শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন এবং বাড়িঘর ভাঙচুর করে মেয়র মুক্তার। এ নিয়ে ওইদিন রাতেই ভুক্তভোগী শিক্ষক মামলা করেন।

পরে রাত ১টায় পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ৯৪ লাখ টাকা, সই করা চেক, আগ্নেয়াস্ত্র এবং মাদক উদ্ধার করে। ওই দিন আটক করা হয় তার স্ত্রী এবং দুই ভাতিজাকে। তবে মেয়র পলাতক ছিলেন। ওসি বলেন, পরে ৯ জুলাই ভোর ৪টার দিকে পাবনার পাকশি এলাকা থেকে মুক্তার আলী ও তার শ্যালক রজন আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর মেয়রের বাড়িতে আবারো অভিযান চালিয়ে এক লাখ ৩২ হাজার টাকা, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যকে ১২ জুলাই মেয়র মুক্তার আলীকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। মুক্তার বর্তমানে কারাগারে। তবে তার ছেলে রাজু আহম্মেদ পলাতক ছিলেন। বাড়িতে অবস্থান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদক মামলায় পলাতক আসামি রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে।


আরোও অন্যান্য খবর
Paris