সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

মহাদেবপুরে চাউলের বস্তা থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ঢাকাগামী আল নাফি পরিবহনের বাক্সে চাউলের বস্তা থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় মামুন রেজা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মামুন রেজা জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার মোল্লাপাড়া এলাকার আব্দুল গফফার এর ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে জানা যায় একটি পরিবহনে করে ঢাকার উদ্যোশে মাদক যাচ্ছে।

এমন সংবাদে মহাদেবপুর উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে চেক পোষ্ট পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এসময় জেলার পত্নীতলার নজীপুর থেকে ঢাকাগামী আল নাফি পরিবহনে তল্লাসি করার সময় বাক্সে মধ্যে চাউলের বস্তার ভিতর থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২০ কেজি চাউল জব্দ করা হয়। এসময় বস্তার মালিক মামুন রেজাকে আটক করা হয়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মামুন রেজা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris