সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

ঢাকার দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল, রংপুরে ৮ পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ

Paris
Update : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দীর্ঘদিন ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি দৈনিক বাংলা পত্রিকা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ঘোষণাপত্র বাতিল করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরে গত ৮ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং ইংরেজি দৈনিক দি ফাইনান্সিয়াল ডেইলি’র ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯(১) এর (৩)(ক) ধারা এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকের বিরুদ্ধে চুক্তিপত্রের শর্ত না মানার কারণে একই আইনের ১০ ধারা অনুযায়ী পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় রংপুরের আটটি পত্রিকার মুদ্রণ, বিতরণ ও , ছাপাখানা ও প্রকাশনা আইন অনুসারে নিষিদ্ধ পত্রিকাগুলো তিন মাস বা তার অধিক সময় ধরে প্রকাশিত প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি দৈনিক ও চারটি সাপ্তাহিক পত্রিকা রয়েছে। পত্রিকাগুলো হচ্ছে- দৈনিক বাহের সংবাদ, দৈনিক রংপুর চিত্র, দৈনিক গণআলো, দৈনিক নতুন স্বপ্ন, সাপ্তাহিক উত্তরের হালচাল, সাপ্তাহিক কাউনিয়া, সাপ্তাহিক তুফান ও সাপ্তাহিক সমর্থন।

রংপুর জেলা প্রশাসন সূত্র জানায় হয়নি। দীর্ঘদিন ধরে প্রকাশনা অব্যাহত না থাকায় আইন অনুযায়ী এসব পত্রিকার প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পত্রিকাগুলো নিয়মিত প্রকাশিত হতো না। এর কারণ দর্শাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ করা হয়। দৈনিক গণআলো ও দৈনিক নতুন স্বপ্নসহ চারটি সাপ্তাহিক পত্রিকার প্রকাশকের জবাব সন্তোষজনক হয়নি। এ ছাড়া দৈনিক বাহের সংবাদ ও দৈনিক রংপুর চিত্রের প্রকাশকদের কাছ থেকে কোনো জবাব মেলেনি। এ কারণে আইন অনুযায়ী আটটি পত্রিকার প্রকাশনা নিষিদ্ধ করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris