২০ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর : সুপ্ত আশা-প্রত্যাশা দানা বেঁধেছে মানুষের মাঝেশিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা চালালেও ৩ কারবারি গ্রেপ্তারঅবহেলা আর অযত্নে পড়ে আছে ঈশ্বরদী বিমান বন্দরবরেন্দ্র অঞ্চলের মানুষের আশানুরূপ খাদ্যের যোগান দিচ্ছে বিএমডিএশেষ মুহূর্তের প্রস্তুতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহীপ্রধানমন্ত্রীর নিকট রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে উপস্থাপন করা হবে : রাসিক প্রশাসকরাজশাহীর ঐতিহ্য-গৌরবের ধারক বরেন্দ্র কলেজ জাতীয়করণ দাবিকৃষ্ণ-হরিদ্রা রঙের ছোঁয়া ভিআইপি সড়কে ধর্মসভার মন্ডপ হপিংয়ে আসছেন প্রধানমন্ত্রী

বাঘায় আবাদি জমি পুনরুদ্ধারের দাবি

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ৭:২৬ পূর্বাহ্ণ | বিভাগ: আপনার মতামত
বাঘায় আবাদি জমি পুনরুদ্ধারের দাবি
বিজ্ঞাপন

এফএনএস : রাজশাহীর বাঘায় বসতবাড়ির জলাবদ্ধতা দূরীকরণ ও আবাদি জমি পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। উপজেলা কৃষকলীগ আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন করা হয়। উপজেলার মুশিদপুর এলাকায় সুইটগেট মাধ্যমে পদ্মা নদীতে খালটির পানি নিয়ে যাওয়ার জন্য খাল পূনঃ খাল খনন শুরু করা হয়। ২০১৯ সালের ২৪ মে উপজেলার মুশিদপুর থেকে নওটিকা পর্যন্ত ৮ দশমিক ২ কিলোমিটার পুণঃ খাল খনন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ¦ শাহরিযার আলম এমপি।

প্রকল্পটির নাম দেওয়া হয় ‘রাজশাহী জেলার বাঘা, চারঘাট ও পবা উপজেলার জলাবদ্ধতা নিরসন এবং ভূ-অপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধির মাধ্যমে সেচ সুবিধা সম্প্রসারণ।’ কৃষি মন্ত্রনালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নে পৌণে দুই কোটি টাকা ব্যয়ে পুরাতন খালটির পুণঃ খনন কাজ শুরু করেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী (বিএমডিএ)। প্রকল্পের এক তৃতীয়াংশ কাজ শেষ হলেও মামলার কারণে এখনো প্রকল্পের কাজ শেষ করা যায়নি।

মানববন্ধনে উপজেলার বাজবাঘা ইউনিয়নের বসতবাড়ি জলবদ্ধতা ও উপজেলার কয়েকটি ফসলের মাঠের আবাদি জমি পুনরুদ্ধারে প্রকল্পটি বাস্তবায়নের দাবি করা হয়েছে। খালটির খনন কাজ সম্পূর্ণ করে বসতবাড়ির এলাকায় জমে থাকা পানি ও আবাদি জমিতে জমে থাকা পানি নদীতে প্রবাহিত করে এই এলাকার জলবদ্ধতা নিরসন করার দাবি জানান বক্তারা। সেই সাথে ফসলের মাঠে আবাদি জমিতে অপরিকল্পিত পুকুর না করারও দাবি জানানো হয়।

সুষ্ঠ তদন্তের মাধ্যমে খাল খনন কাজ সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন কৃষকলীগ নেতারা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি শফিকুর রহমান শফিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বকুল, বাজুবাঘা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আজিজুল মাস্টার। উপস্থিত ছিলেন বাজুবাঘা ইউনিয়নে মহিলা যুবলীগ সভাপতি শরিফা খাতুনসহ আরো উপস্থিত ছিলেন উপজেলা দেড় শতাধিক কৃষক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন