সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীবসহ চার ভাই রিমান্ডে

Paris
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : পিরোজপুরে গ্রাহকদের টাকা আত্মসাতের মামলায় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানসহ তার চার ভাইয়ের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ম. মহিউদ্দিন আসামিদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। শুনানিতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম ডি নুরুল ইসলাম সরদার শাহজাহানসহ জেলা আইনজীবী সমিতির আইনজীবীরা। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ থানার তোপখানা রোড এলাকায় অভিযান চালিয়ে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান (৪১) ও তার সহযোগী মো. আবুল বাশার খানকে (৩৭) গ্রেপ্তার করে র‌্যাব।

এর আগে ওইদিন বিকেলে সদর উপজেলার খলিশাখালী এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান ও মো. খাইরুল বাশারকে গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানা পুলিশ। তার আগে গত রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তোলা হয়। গ্রাহকদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানটি ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ২০১৯ সালে রাতের আঁধারে শের-ই-বাংলা পাবলিক লাইব্রেরির চতুর্থ তলায় এহসান গ্রুপের প্রধান কার্যালয়ের তালা বন্ধ করে দেওয়া হয়। পরে জানা যায়, অফিস বন্ধের আগেই প্রতিষ্ঠানটি তাদের সব ডকুমেন্ট সরিয়ে ফেলেছে।


আরোও অন্যান্য খবর
Paris