সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

টিকা না নিলে করোনায় মৃত্যু ঝুঁকি ১১ গুণ বেশি : সিডিসি

Paris
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য যারা এখনও টিকা নেননি, তাদের মৃত্যু ঝুঁকি টিকা নেওয়া ব্যক্তিদের চেয়ে ১১ গুণ বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি। সিডিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসে ডেল্টা ধরণ টিকা নেওয়া ব্যক্তিদের আক্রান্ত করতে পারলেও তা গুরুতর অসুস্থতা ঠেকাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। খবর ওয়াশিংটন পোস্টের। সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি শুক্রবার এক ব্রিফিংয়ে বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে দেখা গেছে, যারা টিকা নেননি তাদের কোভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে তিনটি সমীক্ষার ফল থেকে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে। সিডিসি বলছে, সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে। যুক্তরাষ্ট্রের ১৩টি অঞ্চলে পরিচালিত সিডিসির সমীক্ষায় দেখা গেছে, ডেল্টা ধরনের বিস্তারের মধ্যে টিকার পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার হার দেশজুড়েই বেড়েছে। বিজ্ঞানীরা আশা করেছিলেন, সংক্রমণ ঠেকাতে টিকার কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে থাকলে পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের গত জুনের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের হার ১০ শতাংশ হতে পারে। সিডিসির একটি সমীক্ষায় দেখা গেছে, কোভিড-১৯ টিকার পূর্ণাঙ্গ ডোজ সম্পন্ন করা ব্যক্তিদের আক্রান্ত হওয়ার হার ১৮ শতাংশ।

তাই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে টিকার প্রতিরোধ ক্ষমতা অব্যাহতভাবে কমে আসছে। সিডিসির আরেক সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ঠেকাতে ভালো কার্যকারিতা দেখাচ্ছে টিকা। কয়েকশ হাসপাতাল এবং জরুরি সেবা ক্লিনিকের জোট ‘ভিশন নেটওয়ার্ক’-এর তথ্য বিশ্লেষণ করে সিডিসির প্রতিবেদেন বলা হয়, গত অগাস্ট মাসে ৭৫ বছর ও তার বেশি বয়সীদের হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা তরুণদের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ কম। নিজেদের তথ্য বিশ্লেষণ করে একই উপসংহারে পৌঁছেছে কয়েকটি ভেটেরানস অ্যাফেয়ার্স মেডিকেল সেন্টার। তাদের আনুমানিক হিসাব বলছে, ৬৫ বছর ও তারচেয়ে বেশি বয়সীদের হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকা ৮০ শতাংশ কার্যকর।

দুটি সমীক্ষাতেই বলা হয়, হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা আগের চেয়ে কমে আসছে। সিডিসি এর আগে জানিয়েছিল, একটি দলের ওপর পরিচালিত জরিপে হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে কমে আসতে দেখা গেলেও গত জুলাই মাসেও তা ৮০ শতাংশের বেশি ছিল। যুক্তরাষ্ট্রের চিকিৎসা কর্মকতারা দেশজুড়ে টিকার বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছেন জানানোর পর সিডিসির প্রতিবেদনে নতুন এসব তথ্য উঠে এল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সহায়তায় ইয়েল ইউনিভার্সিটির গবেষকদের একটি সমীক্ষা প্রতিবেদনে সম্প্রতি বলা হয়, টিকার আগাম বুস্টার ডোজ দেওয়া হলে সংক্রমণের হার ৬৮ শতাংশ কমে আসতে পারে। তবে এই প্রতিবেদনের কোনো পর্যালোচনা হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনায় গতি বাড়ানোর আহ্বান জানান। প্রথম পর্বে দুই ডোজ টিকা পাওয়ার ৮ মাস পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris