সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

দশদিন বিরতির পর সংসদের বৈঠক বসছে আজ

Paris
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

এফএনএস : দশদিন বিরতির পর সংসদের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার আবার বসছে। এদিন বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু বর্তমান সংসদের দুইজন সদস্য মারা যাওয়ায় সংসদের কার্যক্রম দুই কার্যদিবস স্থগিত করে মুলতবি করা হয়। গতকাল সোমবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। এর আগে মরহুমের নামে শোক প্রস্তাব ও তার জীবনীর ওপর আলোচনা করা হবে।

এর আগে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। এদিন পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিদেশ সফরে ছিলেন। অন্যদিকে ডেপুটি স্পিকার চিকিৎসার জন্য ভারতে আছেন। এজন্য দীর্ঘ এই মুলতবি।

অথচ করোনার কারণে সংসদের বৈঠকে যাতে কোনো বিরতি না থাকে এজন্য শুক্রবারও বিকেলে সংসদের বৈঠক চালানো হয়েছিল। অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়। পরদিন সিরাজগঞ্জের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris